গাজীপুরের কালিয়াকৈর ও ঝিনাইদহে বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সাহেব বাজার এলাকায় একটি মোটরসাইকেলে করে এর দুই আরোহী রাস্তা পার হচ্ছিলেন। এসময় টাঙ্গাইল থেকে ঢাকামুখী দিপু পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।
এদিকে, সকালে পানবোঝাই একটি নসিমন ঝিনাইদহ শহরের বাইপাস রোডে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এক পর্যায়ে নসিমনটি একটি মালবাহী ট্রাকের পেছনে ধাক্কা খেয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই নিহত হন নসিমনের চালক।
পরে, পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: