গাজীপুরে কালিয়াকৈর থেকে চন্দ্রা পর্যন্ত ১৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। দুর্ভোগে পড়েছে ওই রুটে চলাচলকারী যাত্রীরা।
গোড়াই হাইওয়ে পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরের গোড়াই এলাকায় একটি বাস বিকল হয়ে পড়ে। বাসটি মহাসড়ক হতে সরিয়ে নিতে দেরি হওয়ায় যানজটের সৃষ্টি হয়। এছাড়া কোরবানীর ঈদ উপলক্ষে মহাসড়কে গরু-ছাগল বোঝাই ট্রাকের সংখ্যা বেশি থাকায় যানজট আরো বেড়েছে।
এতে করে, মির্জাপুর, গোড়াই , সূত্রাপুর হয়ে গাজীপুরের চন্দ্রা পর্যন্ত ১৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসকে কাজ করছে হাইওয়ে পুলিশ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: