আর কদিন পরেই কোরবানির ঈদ। কোরবানির পশু জবাই ও মাংস প্রস্তুত করতে প্রয়োজন নানা ধরণের দা, বটি, ছুরি, চাপাতি। অন্যান্য সময় তেমন কাজ না থাকলেও, এখন দিন-রাত ব্যস্ত রাজবাড়ীর কামার পাড়ার কারিগররা।
কোরবানীর ঈদকে সামনে রেখে দম ফেলার সময় নেই নড়াইল ও রাজবাড়ীর কামারদের। পশু জবাই ও মাংস বানানোর জন্য দা, বটি, ছুরি, চাপাতি তৈরিতেই দিন-রাত ব্যস্ত তারা। কেউ ব্যস্ত পুরনো দা-ছুরি ঝালাই ও ধার দিতে।
তবে, এবছর এসব সরঞ্জামের বেচা-কেনা এখনো সেভাবে শুরু হয়নি।
কোরবানি উপলক্ষে ব্যস্ত নড়াইলের কামাররাও। গ্রাহকের চাহিদার কথা মাথায় রেখে নানা সাইজের ছুরি-চাপাতিসহ মাংস কাটায় ব্যবহৃত সরঞ্জাম তৈরি করছেন তারা। তবে, এ বছর কয়লা ও লোহার দাম বেড়ে যাওয়ায় অর্থ-সঙ্কটে ভুগছেন তারা।
এ অবস্থায় দাম ভালো না পেলে লোকসানে পড়তে হবে বলে আশঙ্কা করছেন কারিগরা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: