জেলার খবর

ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করা কঠিন চ্যালেঞ্জ: কাদের

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করা বড় কঠিন চ্যালেঞ্জ—জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামে ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযানের কার্যক্রম পরিদর্শনের সময় এ কথা বলেন তিনি।

কাদের বলেন, ঢাকা -চট্টগ্রাম ও ঢাকা- ময়মনসিংহ সড়ক চার লেন হলেও মেঘনা, গোমতি ও কাঁচপুর সেতু মেরামতের কাজের কারণে চার লেনের সুফল পাওয়া যাচ্ছে না।

মন্ত্রী বলেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বিশৃঙ্খল উন্নয়নে জনগণ সুফল পাচ্ছে না।

যত্রতত্র ফ্লাইওভার না করে রাস্তা মেরামত করা দরকার—এ কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ভবিষ্যতে নগরীতে মনোরেল বা মেট্টোরেল নির্মাণ করা হবে।

এছাড়া পশুরহাট রাস্তার পাশে থাকায় ও পশুবাহী গাড়িগুলো ধীরগতিতে চলার কারণে যাত্রাপথে যানজট বাড়ছে বলেও জানান মন্ত্রী।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ