উল্টো পথে গাড়ি চালালে ভিআইপি বা ভিভিআইপিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করেছেন সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার সকালে গাজীপুরে ঈদে ঘরমুখো যাত্রীদের খোঁজ-খবর নিতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে হাইওয়ে পুলিশের পাশাপাশি রোভার স্কাউট, কমিউনিটি পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা কাজ করছেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: