সিরাগঞ্জের সদানন্দপুরে ট্রেনের ছাদ থেকে পড়ে গিয়ে আহত হয়েছেন অর্ধশত যাত্রী।
ঈদের ছুটিতে তারা সকলেই বাড়িতে ফিরছিলেন।
পুলিশ জানিয়েছে, শুক্রবার সকাল ১১টার দিকে ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি বঙ্গবন্ধু সেতু পার হয়ে সদানন্দপুরে শহীদ এম মনসুর আলী রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছিল। স্টেশন থেকে দুইশো মিটার আগে রেল লাইনের উপর দিয়ে আড়াআড়িভাবে টিঅ্যান্ডটি ও ডিশ ক্যাবলের লাইনকে বিদ্যুতের তার ভেবে অনেকেই আতংকে চিৎকার শুরু করেন।
এ সময় হুড়োহুড়িতে বেশ কয়েকজন যাত্রী ছাদ থেকে ছিটকে নীচে পড়ে যান।
ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: