সুন্দরবনের ধানসিদ্ধির চর এলাকা থেকে ১৩ জেলেকে অপহরণ করেছে বনদস্যু সাগর বাহিনী।
পুলিশ জানিয়েছে, শুক্রবার ভোরে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসিদ্ধির চর এলাকায় ১১টি ট্রলার নিয়ে মাছ ধরছিলেন জেলেরা।
এসময় বনদস্যু সাগর বাহিনী তাদের ওপর অতর্কিতে হামলা চালায়।
তারা প্রচুর পরিমাণ ইলিশ ও অন্যান্য মাছ লুট করেছে বলে জানা গেছে।
পরে ১৩ জেলেকে অপহরণ করে নিয়ে যায় দস্যুরা। অপহৃতদের কাছে জনপ্রতি এক লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে তারা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: