গাজীপুরের শ্রীপুর উপজেলায় আলাদা সড়ক দুর্ঘটনায় শনিবার তিন জন মারা গেছেন।
শ্রীপুর মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান সকাল ৭ টার দিকে উপজেলার রঙ্গিলা বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান আহত হয়েছেন আরো দুজন। তাদের পরিচয় জানা যায়নি।
একই উপজেলার ভবানীপুরের বাঘেরবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যাত্রীবাহী লেগুনাকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে লেগুনার দুজন যাত্রী মাআ যান। আহত হয়েছে কমপক্ষে সাত জন তাদের পরিচয় জানা যায়নি।
আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: