টঙ্গীর কারখানায় বিস্ফোরণের পর আগুনের ঘটনায় যাদের গাফিলতি থাকবে—তারা শাস্তি পাবে—এ মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
এ ঘটনায় শিল্প মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনাটি কেন ঘটল, তা তদন্ত করে দেখা হবে— এ ধরনের ঘটনা ভবিষ্যতে যাতে আর না ঘটে সেজন্য আগাম ব্যবস্থা নেয়া হবে জানান মন্ত্রী।
লিল্পমন্ত্রী বলেন, এ ধরনের ঘটনায় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।
রোববার সকালে টঙ্গীর বিসিক শিল্পনগরীতে বিস্ফোরণের পর আগুনে ক্ষতিগ্রস্ত টাম্পাকো ফয়েলস লিমিটেড কারখানা পরিদর্শন গিয়ে সাংবাদিকের এ কথা বলেন তিনি।
এ ঘটনায় আহত ব্যক্তিদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী—সে অনুযায়ী তাদের চিকিৎসা দেয়া হচ্ছে আর শ্রম মন্ত্রণালয় থেকে ভুক্তভোগীদের আর্থিক সাহায্য দেয়া হবে।
টঙ্গীর অ্যালুমিনিয়াম ফয়েল প্যাকেজিং কারখানাটিতে গতকাল শনিবার সকালে ভয়াবহ বিস্ফোরণের পর আগুন লাগে। এই ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের প্রাণহানী হয়েছে। আহত হয়েছেন শতাধিক।