চট্টগ্রামের দক্ষিণ-মধ্যম হালিশহর এলাকার রেললাইন বস্তিতে রোববার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মা-মেয়ের মৃত্যু হয়েছে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রেজাউল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, সকালে বৈদ্যুতিক গোলযোগ থেকে এ আগুনের সুত্রপাত হয়। এসময় পুড়ে যাওয়া একটি ঘরের টিনের নিচে মা ফাতেমা ও মেয়ে মারজানের মৃতদেহ পাওয়া যায়। পরে ফায়ার সার্ভিসের বিভিন্ন স্টেশনের ৯টি ইউনিট সকালে আগুন নিয়ন্ত্রনে আনে।
অগ্নিকান্ডের ঘটনায় একাধিক মালিকের অনেকগুলো ঘর ও ১২ টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও জানান রেজাউল কবির।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: