ঈদ উল ফিতরের মতো এবারের ঈদেও ধর্মীয় উগ্রবাদীদের হামলার আশঙ্কা উড়িয়ে না দিয়ে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার দুপুরে নারায়ণগঞ্জের ভুলতা ফ্লাইওভারের নির্মাণ কাজ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
গুলশান ও শোলাকিয়ার ঈদের জামাতে জঙ্গিদের হামলার রেশ ধরে মন্ত্রী বলেন, এবারের ঈদেও যে এমন হামলার আশঙ্কা কোনভাবেই উড়িয়ে দেয়া যায় না। তাই, সম্ভাব্য সবকটি গুরুত্বপূর্ণ জায়গায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এছাড়া, ঈদের আগে দেশের কোথাও আর যানজট হওয়ার সম্ভাবনা নেই বলেও ঘরমুখী মানুষদের এসময় আশ্বাস দেন ওবায়দুল কাদের।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: