বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে বুধবার ট্রলার ডুবিতে এ পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন বলে জানিয়েছে পুলিশ। ৫০ থেকে-৬০ জন যাত্রী ট্রলারটি ডুবে যায়, এতে অনেকে সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছেন।
সকালে বানারীপাড়া থেকে হাবিবপুর যাচ্ছিল এমএল ঐশী নামের ট্রলারটি। দুপুর পৌনে ১২টার দিকে দাসেরহাট পয়েন্টে ভাঙনকবলিত এলাকায় পৌঁছালে নদীর পাড় ভেঙে ট্রলারের ওপর পড়ে।
এতে যাত্রীরা আতঙ্কিত হয়ে একপাশে ভীড় করলে ট্রলারটি ডুবে যায়।
দুর্ঘটনার পর বেশ কয়েকজন সাঁতরে তীরে ওঠেন।
দুপুর দেড়টার দিকে একজনের মৃতদেহ উদ্ধার করেন ডুবুরিরা।
নিখোঁজ রয়েছেন ১৩ জন বলে জানিয়েছেন পুলিশ সুপার আক্তারুজ্জামান।
তাদের উদ্ধারে কাজ করছেন ডুবুরিরা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: