দৌলতদিয়া-খুলনা মহাসড়কে বেশি গতিতে গাড়ি চালানোর অভিযোগে বুধবার রাজবাড়িতে ১৮টি যানবাহনের চালকের বিরুদ্ধে মামলা হয়েছে।
আমাদের সংবাদাতা জানিয়েছেন, দুর্ঘটনা এড়াতে যানবাহনের গতি নির্ধারনের জন্য মঙ্গলবার থেকে রাজবাড়ির সড়ক মহাসড়কে স্পিডগান মেশিন ব্যবহার করা হচ্ছে।
নির্ধারিত গতির চেয়ে বেশি গতিতে গাড়ি চালানোর অপরাধে এ পর্যন্ত ১৮টি যানবাহনের বিরুদ্ধে রাজবাড়ি সদর থানায় মামলা করা হয়েছে। সড়ক-মহাসড়কে গাড়ির গতি নির্ধারণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: