জেলার খবর

ট্রলার ডুবি: আরো ৪ শিশুর মৃতদেহ উদ্ধার

ট্রলার ডুবি
ট্রলার ডুবি

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্ধারকারী জাহাজ বৃহস্পতিবার বরিশালের বানারীপাড়ার সন্ধ্যা নদী থেকে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করেছে। এ সময় ট্রলারের ভেতর থেকে আরো ৪ শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়।

এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১৮ জনে। এখনো নিখোঁজ রয়েছেন ৯ যাত্রী।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ভোর ৪টার দিকে ঘটনাস্থলে এসে উদ্ধার কাজে যোগ দেয় বিআইডব্লিউটিএ'র উদ্ধারকারী জাহাজ নির্ভীক। রাতে বিরতির পর সকাল সাড়ে ৭টায় আবারো উদ্ধার তৎপরতা শুরু করে ফায়ার সার্ভিস, নৌবাহিনীর ডুবুরিদল ও নৌপুলিশ।

উদ্ধারকারী জাহাজ নির্ভীক ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করলে ভিতর থেকে আরো ৪ শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ ৯ জনের সন্ধানে এখনো নদী পারে অপেক্ষা করছেন স্বজনেরা।

এর আগে বুধবার ট্রলারডুবির ঘটনার পর নদী থেকে ১৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা একজনের মৃত্যু হয়।

দুর্ঘটনা তদন্তে কাজ করছে জেলা প্রশাসনের গঠন করা ৯ সদস্যের কমিটি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ