বাস ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে সিলেটে অনির্দিষ্টকালের জন্য আন্তঃজেলা পরিবহন ধর্মঘট পালন করছে ‘সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ’।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ধর্মঘটের কারণে সকাল থেকে সিলেটে দূরপাল্লার সব বাস চলাচল বন্ধ রয়েছে। হঠাৎ করে বাস চলাল বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন দূরপাল্লার যাত্রীরা। বুধবার দুপুরে দক্ষিণ সুরমা এলাকায় হানিফ পরিবহনের একটি বাসের চাপায় দুই মোটর সাইকেল-আরহী নিহত হন।
এ সময় ক্ষুদ্ধ জনতা দুর্ঘটনাস্থলে থাকা বাসসহ আরো কয়েকটি যানবাহন ভাঙচুর করে আগুন দেয়। পরে গাড়ি ভাঙচুর ও আগুন দেয়ার ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় ‘সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ’।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: