জেলার খবর

কুড়িগ্রাম-ঝিনাইদহ সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

বিএসএফ
বিএসএফ

কুড়িগ্রাম ও ঝিনাইদহের সীমান্ত এলাকায় শুক্রবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছে।

আমাদের সংবাদাতা জানিয়েছেন, ভোরে কুড়িগ্রামের রৌমারী উপজেলার গয়টাপাড়া সীমান্তে গরু আনতে যান বাংলাদেশি গরু ব্যবসায়ী দুখু মিয়া।

এ সময় ভারতের ঝালই বিএসএফ ক্যাম্পের টহলরত বিএসএফের সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। নিহত দুখু মিয়া রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের আব্দুল হাইয়ের সন্তান।

এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।

এদিকে, ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ভারতীয় সীমান্তে বিএসএফের গুলিতে জসিম মন্ডল নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত জসিম চুয়াডাঙ্গা জেলার দর্শনার বাসিন্দা।

৩৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক জানিয়েছেন, বিএসএফের কাছে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ