বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে ট্রলার ডুবির ঘটনায় আরো ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, শুক্রবার ভোর রাতে সন্ধ্যা নদী থেকে এই ৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। এর আগে বৃহস্পতিবার বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ নির্ভীক প্রায় সাড়ে ৪ ঘণ্টা চেষ্টার পর সকাল ৮টা ৪০ মিনিটে ট্রলারটিকে নদীর তলদেশ থেকে তুলে আনে।
ট্রলার উদ্ধারের পরপরই উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা করেন, বরিশালের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রধান।
গত বুধবার বেলা পৌনে ১২টার দিকে দাসেরহাটের মসজিদবাড়ি পয়েন্টের ভাঙনকবলিত এলাকায় পৌঁছালে নদীর পাড়ের একটি বড় অংশ ট্রলারের ওপর ভেঙে পড়ে।
এতে যাত্রীরা আতঙ্কিত হয়ে লঞ্চের একপাশে জড়ো হলে এটি কাত হয়ে ডুবে যায়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: