জেলার খবর

লালমনিরহাটে দুর্বৃত্তদের ছুড়িকাঘাতে ছাত্রলীগের যুগ্ম সম্পাদক নিহত

মশিউর রহমান মুশফিক
মশিউর রহমান মুশফিক

লালমনিরহাটে দুর্বৃত্তদের ছুড়িকাঘাতে জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মশিউর রহমান মুশফিক নিহত হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন ২ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যার পর লালমনিরহাটের আদিতমারী উপজেলার সেতু বাজার এলাকায় মুশফিকসহ তিন যুবক মোটরসাইকেলে করে ঘোরাফেরা করছিলেন। পরে রাত ১০টার দিকে সেতু বাজার এলাকার রাস্তার পাশে মুশফিককে তার সঙ্গী দুই যুবক এলোপাতারি ছুড়িকাঘাত করে পলিয়ে যায়।

এ সময় চিৎকার শুনে স্থানীয়রা মুশফিককে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে দুর্বৃত্তরা সেতু বাজার এলাকায় রাখা মোটরসাইকেলটি আনতে গেলে জনতা তাদের আটক করে পুলিশে সোপর্দ করে।

নিহত মুশফিক লালমনিরহাট সরকারী কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্র ছিলেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ