জেলার খবর

মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় পাঁচ জন নিহত

সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

চট্টগ্রামের মীরসরাই উপজেলায় সড়ক দুর্ঘটনায় শনিবার পাঁচ জন মারা গেছেন।

নিহতরা হলেন- মো.সুস্মিত (২২), মিজানুর রহমান (৩০), শাহেদা আক্তার (২৬), সৈয়দুল আহম্মদ (৫৫) ও মোহাম্মদ আলী (৪০)।

চৌধুরীহাট হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. ফরিদ উদ্দিন বলেন,র ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বড়তাকিয়া বাজারের উত্তর পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রামগামী শ্যামলী পরিবহনের বাস (ঢাকা মেট্রো ব ১৪-৬০৬৫) বড়তাকিয়া এলাকায় বিকল হয়ে সড়কের পাশে দাঁড়িয়েছিল। সকালে ওই বাসের যাত্রীরা নিচে নেমে অন্য বাসে ওঠার জন্য অপেক্ষা করছিলেন।

ফরিদ উদ্দিন বলেন, এসময় দ্রুতগতিতে আসা একটি চট্টগ্রামমুখী কাভার্ডভ্যান (যশোর ট ১১-৩৮৩৫) ওই বাসের পেছন থেকে ধাক্কা দেয়। এতে পাশে দাঁড়িয়ে থাকা শ্যামলী পরিবহনের ৪ যাত্রী ঘটনাস্থলে নিহত হন। আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আরো একজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় কমপক্ষে ১০ যাত্রী আহত হয়েছেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ