জেলার খবর

কুষ্টিয়ায় আ’লীগের দু'পক্ষের সংঘর্ষ, নিহত ২

কুষ্টিয়ায় আ’লীগের দু'পক্ষের সংঘর্ষ
কুষ্টিয়ায় আ’লীগের দু'পক্ষের সংঘর্ষ

আওয়ামী লীগের দু'পক্ষের সংঘর্ষে শনিবার কুষ্টিয়া সদর উপজেলায় দুই জন নিহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সকালে উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের মাছপাড়া গ্রামে সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন এবং সংঘর্ষ চলাকালে বেশ কিছু বাড়িঘরে ভাঙচুরের পাশাপাশি লুটপাটের ঘটনা ঘটেছে।

পরিস্থিতি নিয়্ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিহতরা হলেন— মাছপাড়া গ্রামের প্রয়াত কিতাব আলীর ছেলে ইমান আলী (৩৫) ও পাশের বৈদ্যনাথপুর গ্রামের প্রয়াত মকসেদ আলীর ছেলে শাহাবুদ্দিন (৫৫)।

গত জুনে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর থেকে সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঝাউদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কেরামত আলীর সমর্থকদের সঙ্গে একই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বখতিয়ার হোসেনের সমর্থকদের বিরোধ চলছে।

তাদের এ বিরোধের জেরে ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে গত কয়েক মাস ধরেই বিভিন্ন সময়ে সংঘর্ষের ঘটনা ঘটছে এর মধ্যে গত এক সপ্তাহেই তিনটি গ্রামে সংঘর্ষ হয়।

এলাকাবাসী জানায়, শনিবার সকাল ৬টার দিকে কেরামত আলীর কাশিনাথপুর, বদ্যনাথপুর ওঝাউদিয়া গ্রামের সমর্থকেরা একত্রিত হয়ে মাছপাড়া গ্রামে প্রবেশ করে। সেখানে বখতিয়ার হোসেনের সমর্থকেরা তাদের বাধা দেয়। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষ চলাকালে ফলা বিদ্ধ হয়ে ইমান আলী ঘটনাস্থলেই মারা যান। আর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তির পর মারা যান শাহাবুদ্দিন।

ইমান আলী ও শাহাবুদ্দিন কেরামত আলী সমর্থক বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ঝাউদিয়া পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) দিলীপ বিশ্বাস জানান, সকালে দুই পক্ষের সংঘর্ষে ইমান আলী নামের একজন ঘটনাস্থলেই নিহত হন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে।

এদিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল সূত্র জানিয়েছে, সকাল ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শাহাবুদ্দিন নামের একজন মারা যান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ