জেলার খবর

টাম্পাকো ফয়েলস কারখানার ধ্বংসস্তুপ থেকে একজনের কঙ্কাল উদ্ধার

টাম্পাকো ফয়েলস কারখানার ধ্বংসস্তুপ
টাম্পাকো ফয়েলস কারখানার ধ্বংসস্তুপ

অগ্নিকাণ্ডের শিকার গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্প এলাকায় টাম্পাকো ফয়েলস কারখানার ধ্বংসস্তুপ থেকে শনিবার একজনের কঙ্কাল উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ জনে।

গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারি উপপরিচালক আক্তারুজ্জামান জানিয়েছেন, দুপুরে কারখানাটির ছয়তলা ভবনের পূর্বপাশে একটি মেশিনের নিচ থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়েছে।

এদিকে, দুর্ঘনায় নিহতের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে থাকা ৬ জনের মরদেহ সনাক্ত করতে নিখোঁজদের স্বজনরা তাদের ডিএনএ নমুনা দিয়েছেন।

গত ১০ সেপ্টেম্বর টঙ্গীর বিসিক শিল্প এলাকায় সাবেক সাংসদ মকবুল হোসেনের মালিকানাধীন টাম্পাকো কারখানার গ্যাস সঞ্চালন লাইনে বিস্ফোরণে আগুন ধরে গেলে ৪টি ভবনের মধ্যে ৩টি ধসে পড়ে।

দুর্ঘটনার অধিকতর তদন্তের জন্য আন্তঃমন্ত্রণালয়ের ঊচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক এস এম আলম।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ