জেলার খবর

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

বিএসএফ
বিএসএফ

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাহাউদ্দিন (২৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

রোববার ভোরে রৌমারীর দাঁতভাঙা সীমান্তের পূর্ব ছাটকড়াইবাড়ি এলাকায় এ ঘটনায় জাকির হোসেন (৩০) নামে আরো এক বাংলাদেশি আহত হয়েছেন।

জামালপুর ৩৫ ব্যাটালিয়নের দাঁতভাঙা সীমান্ত ফাঁড়ির কোম্পানি কমান্ডার আবদুল আজিজ জানান, এ ঘটনায় কড়া প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফের কাছে চিঠি দেয়া হয়েছে।

তিনি বলেন, বাহাউদ্দিন, জাকিরসহ কয়েকজন দাঁতভাঙা সীমান্তের পূর্ব ছাটকড়াইবাড়ি এলাকায় দিয়ে ভারত থেকে গরু আনতে যান। এ সময় ভারতের আসাম রাজ্যের বিএসএফ ৫৭ ব্যাটালিয়নের গুটলি সীমান্ত ফাঁড়ির টহলরত সদস্যরা তাদের দেখে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই বাহাউদ্দিন নিহত হন আহত হন জাকির হোসেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ