জেলার খবর

বেনাপোল সীমান্তে বিজিবির নারী সদস্য মোতায়েন

বিজিবির নারী সদস্য মোতায়েন
বিজিবির নারী সদস্য মোতায়েন

যশোরের বেনাপোল সীমান্তে প্রথমবারের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১৫ জন নারী সদস্য মোতায়েন করা হয়েছে। পুরুষ সদস্যদের পাশাপাশি নারী সদস্যরাও দায়িত্ব পালন করছেন বেনাপোল সীমান্ত ও যশোর-বেনাপোল সড়কের আমড়াখালি চেকপোস্ট।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, দেশের প্রধান স্থল বন্দর যশোরের বেনাপোল দিয়ে বাংলাদেশ-ভারতে স্থল পথে গড়ে দেড় থেকে ২ হাজার যাত্রী যাতায়াত করেন। এ যাত্রীদের প্রায় অর্ধেকেই নারী তাই নিরাপত্তা ও চোরাচালান রোধে দায়িত্বরত বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবিতে নারী সদস্য না থাকায় নারী যাত্রীদের তল্লাশি ব্যহত হওয়ার পাশাপাশি সৃষ্টি হতো নানা বিরম্বনা।

এ সুযোগকে কাজে লাগিয়ে যাত্রীবেশে অনেক নারী চোরাকারবারি মূল্যবান মালামাল শরীরে নিয়ে পাচার করতো। সম্প্রতি বিজিবি'তে নিয়োগ দেয়া ৭০ নারী সদস্যের মধ্যে ১৫ জনকে মোতায়েন করা হয়েছে বেনাপোল সীমান্তে।

বিজিবির এ ১৫ জন সদস্য আপাতত দায়িত্ব পালন করছেন নারী যাত্রীদের তল্লাশির কাজে। এর মধ্য দিয়ে এই বন্দর দিয়ে চোরাচালান হ্রাস পাওয়ার পাশাপাশি কমে আসবে নারীযাত্রীদের তল্লাশি সংক্রান্ত নানা বিরম্বনা।

২৬ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল জাহাঙ্গীর হোসেন বলেন, নতুন হলেও বেনাপোলে নিয়োজিত নারী সদস্যরা ভালোভাবে তাদের দায়িত্ব পালন করছেন। তাদের আরো দক্ষ করে গড়ে তুলেতে বিজিবি'র ১৫ জন নারী সদস্যের মধ্য থেকে ২ জনকে উচ্চতর প্রশিক্ষণে পাঠানো হয়েছে।

এরইমধ্য দিয়ে বেনাপল বন্দর দিয়ে চোরাচালান হ্রাস পাওয়ার পাশাপাশি কমে আসবে নারীযাত্রীদের তল্লাশি সংক্রান্ত নানা বিরম্বনা বলে আশা করা হচ্ছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ