জেলার খবর

টাম্পাকো থেকে আরো ৩ জনের মরদেহ উদ্ধার

টাম্পাকো ফয়েলস কারখানা
টাম্পাকো ফয়েলস কারখানা

গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্প এলাকায় টাম্পাকো ফয়েলস কারখানার অগ্নিকাণ্ডের ধ্বংসস্তুপের নিচ থেকে সোমবার আরো ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ জনে।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা সকালে ফয়েলস কারখানার ধ্বংসস্তুপের নিচ থেকে আরো ৩ জনের দেহাবশেষ উদ্ধার করেছে। তবে মরদেহগুলো পুড়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করা যায়নি।

আর ধসে যাওয়া টাম্পাকো ফয়েলস কারখানার ভবনের ইট, রডসহ অন্যান্য সরঞ্জাম অন্যত্র সরানো হচ্ছে।

গত ১০ সেপ্টেম্বর টঙ্গীর বিসিক শিল্প এলাকায় সাবেক সাংসদ মকবুল হোসেনের মালিকানাধীন টাম্পাকো কারখানার গ্যাস সঞ্চালন লাইনে বিস্ফোরণে আগুন ধরে গেলে ৪টি ভবনের মধ্যে ৩টি ধসে পড়ে।

এদিকে, দুর্ঘটনার অধিকতর তদন্তের জন্য আন্তঃমন্ত্রণালয়ের উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক এসএম আলম।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ