যশোর ও সাতক্ষীরায় মঙ্গলবার আলাদা আলাদা সড়ক দুর্ঘটনায় ৩ জন মারা গেছেন।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, যশোর-বেনাপোল সড়কের গাজীর দরগাহ ফিলিং স্টেশনের কাছে সকাল ১১টায় একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেল আরোহী আব্দুর রাজ্জাক। পরে আহত আরেক মোটরসাইকেল আরোহী রিপনকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, সকাল ১০টায় সাতক্ষীরার কুমিরা এলাকায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। আহত হন ২ জন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: