বাগেরহাটের রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ নিয়ে খুলনায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি। মঙ্গলবার দুপুরে খুলনা প্রেসক্লাবে এর আয়োজন করা হয়।
বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক উজ্জল কান্তি ভট্টাচার্য বলেন, বিশ্বের অনেক উন্নত দেশেই নগরীর মধ্যে ও বনের পাশে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র রয়েছে।
আর সুন্দরবনের ক্ষতির কথা বিবেচনায় নিয়েই সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে এ বিদ্যুৎ কেন্দ্র বাস্তবায়ন করা হচ্ছে বলেও জানান বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানির এ ব্যবস্থাপনা পরিচালক।
সভায় বিদ্যুৎ প্রকল্পের সামগ্রিক বিষয় ও সুন্দরবনের ওপর এর ক্ষতিকর প্রভাব নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন আয়োজকরা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: