জেলার খবর

মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু, আহত ২৫

সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

টাঙ্গাইলের মির্জাপুরে বুধবার সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত ও আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন।

নিহত দুজনের মধ্যে একজনের পরিচয় জানা গেছে তার নাম মোস্তফা (৪০)। বাড়ি নাটোরের বনপাড়া উপজেলায়।

আহত ব্যক্তিদের মধ্যে ২০ জনকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে আমাদের সংবাদদাতা জানিয়েছেন সকাল পৌনে ৭টার দিকে উপজেলার দুল্যা মনসুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী দুটি বাস, একটি কাভার্ডভ্যান ও একটি ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। এ দুর্ঘটনায় ২ জন নিহত হন।

দুর্ঘটনার পর এলাকাবাসী উদ্ধারকাজ শুরু করেছন খবর পেয়ে মির্জাপুর ও গোড়াই হাইওয়ে থানা-পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসেন।

দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়— এতে মহাসড়কের উভয় পাশে প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। সকাল ৮টার দিকে মির্জাপুর থানা-পুলিশ রেকার দিয়ে দুর্ঘটনা-কবলিত যানবাহনগুলো সরিয়ে নেয়। এরপর মহাসড়কে যান চলাচল শুরু হয়।

মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) বাবলু শেখ বলেন, যানবাহন চারটি সরিয়ে নেয়া হয়েছে। হতাহত হওয়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ