লালমনিরহাটের বিলুপ্ত ৫৯টি ছিটমহলের বাসিন্দারা এ প্রথমবারের মতো প্রয়োগ করতে যাচ্ছেন ভোটাধিকার। দীর্ঘ ৬৮ বছর পর আগামী ৩১ অক্টোবর সেখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। আর এ নির্বাচনে বিলুপ্ত ছিটমহলবাসী নির্বাচিত করবেন তাদের জনপ্রতিনিধি।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, লালমনিরহাটের বিলুপ্ত ৫৯টি ছিটমহল যুক্ত হওয়া নয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে। বিলুপ্ত ছিটমহলগুলোতে সরকারি-বেসরকারিভাবে নানারকম উন্নয়ন কর্মকাণ্ড শুরু হলেও এতোদিন ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলেন এখানের বাসিন্দারা।
তবে বিলুপ্ত ছিটমহলের নতুন আট শতাধিক ভোটারসহ এবার ১ লাখ ৪৮ হাজার ভোটার প্রয়োগ করবেন ভোটাধিকার।
কেউ কেউ আবার শেষ জীবনে প্রথমবারের মতো ভোট দিতে পারবেন এ আনন্দে আনন্দিত।
অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার প্রত্যাশা এসব এলাকার বাসিন্দাদের।