জেলার খবর

উন্নয়নমূলক কর্মকাণ্ডে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে সরকারকে

ড. ইফতেখারুজ্জামান
ড. ইফতেখারুজ্জামান

উন্নয়নমূলক কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা সরকারকেই নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

বৃহস্পতিবার সকালে খুলনার পিকচার প্যালেস মোড়ে এক মানববন্ধনে এ কথা বলেন তিনি।

ডক্টর ইফতেখারুজ্জামান আরো বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য যারা দায়ী তাদের অঙ্গীকার অনুযায়ী ক্ষতিপূরণের অর্থায়ন সরকারকেই নিশ্চিত করতে হবে।

এ সময় মানববন্ধনে বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের মাত্রা বেড়ে যাওয়ায় এই অঞ্চলের দরিদ্র মানুষের জীবনযাত্রা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

সুশাসন প্রতিষ্ঠার দাবিতে টিআইবি ও সচেতন নাগরিক কমিটি এ মানববন্ধনের আয়োজন করে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ