পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠকের পর ৪ অক্টোবর পর্যন্ত ধর্মঘট স্থগিত করেছেন চট্টগ্রামের প্রাইম মুভার মালিক শ্রমিকরা। এতে করে আপাতত চট্টগ্রাম বন্দরে পণ্য পরিবহনের জটিলতার অবসান হলো।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, শুক্রবার দুপুরে চট্টগ্রামের পুলিশ কমিশনার ইকবাল বাহারের বাসভবনে দুপক্ষের সভা শেষে এ ঘোষণা দেন প্রাইম মুভার ট্রেইলর নেতারা।
আগামী ৪ অক্টোবর ঢাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে দাবি মেনে নেয়া না হলে আবারো ধর্মঘটে যাবে বলেই জানিয়েছেন তারা।
এছাড়াও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন জায়গায় ওজন স্কেলে জরিমানা, চাঁদাবাজি বন্ধ; লাইসেন্স প্রক্রিয়া সহজ করাসহ সাত দফা দাবিতে ২৬ সেপ্টেম্বর থেকে ধর্মঘট শুরু করেন প্রাইম মুভার মালিক শ্রমিকরা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: