জেলার খবর

সাভার -লক্ষ্মীপুরে বন্দুকযুদ্ধে নিহত ২

বন্দুকযুদ্ধ
বন্দুকযুদ্ধ

ঢাকার সাভারে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে যুবদল নেতা শাহ-আলম নয়ন (৪২) নিহত হয়েছেন।

সাভার মডেল থানার ওসি এসএম কামরুজ্জামান বলেন, শুক্রবার গভীর রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের কৃষিবিদ নার্সারির পাশে পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক নয়নের বিরুদ্ধে গাড়িতে অগ্নিসংযোগ করে মানুষ হত্যা, পুলিশের ওপর হামলা, অবৈধ অস্ত্র ও মাদক চোরাচালন এবং অপহরণ-হত্যাঙসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

নিহত শাহ-আলম নয়ন (৪২) সাভার পৌর এলাকার মালঞ্চ আবাসিক এলাকার শহিদুল ইসলামের ছেলে।

নিহতের ছোট ভাই মাসুদ আলম লিটন বলেন, শুক্রবার নয়নকে ঢাকার মোহাম্মদপুরের বিহারী কলোনীর ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করে নিয়ে আসেন সাভার মডেল থানার এসআই তন্ময় কুমার ও এএসআই আহসান হাবিব।

গ্রেপ্তার করে আনার পর সে থানাতেই ছিল। তবে পুলিশ আমাদের দেখা করতে দেয়নি। রাত ৯টার দিকে মাইক্রোবাসে করে থানা থেকে তাকে নিয়ে যেতে দেখেছেন আমার মা।

তিনি বলেন, সকালে কৃষিবিদ নার্সারির পাশে ‘বন্দুকযুদ্ধে’ নয়নের নিহত হওয়ার খবর পেয়েছি।

সাভার মডেল থানার ওসি কামরুজ্জামান বলেনে, নয়নকে নিয়ে রাত পৌনে ৩টার দিকে পুলিশ অস্ত্র উদ্ধার অভিযানে গেলে ওই এলাকায় ওঁত পেতে থাকা তার সহযোগীরা গুলি ছোড়ে। আত্মরক্ষার জন্য পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলির মধ্যেভ নয়ন আহত হয়।

পরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক নয়নকে মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, ঘটনাস্থল থেকে পুলিশ একটি ওয়ানশুটার গান, দুই রাউন্ড গুলি, চারটি ছোরা, দুটি রাম দা উদ্ধার করেছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ