জেলার খবর

বেনাপোল বন্দরের আগুন নিয়ন্ত্রণে, গুদামে পাঁচমিশালি পণ্য ছিল

বেনাপোল বন্দরের আগুন নিয়ন্ত্রণে
বেনাপোল বন্দরের আগুন নিয়ন্ত্রণে

বেনাপোল স্থলবন্দরের ২৩ নং শেডে রোববার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গেছে।

বেনাপোল ফায়ারস্টেশনের ওয়্যার হাউস ইন্সপেক্টর মো. কাওসার আলী বলেন, ভোর সাড়ে ৫টার দিকে ওই গুদামে আগুন লাগে। সকাল সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন ডাম্পিংয়ের কাজ চলছে—তবে কী কারণে আগুন লেগেছে তা জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও বলা যাচ্ছে না।

বন্দরের পরিচালক নিতাই চন্দ্র সেন বলেন, ওই গুদামে পাঁচমিশালি পণ্য ছিল— এগুলোর মধ্যে প্রসাধন ও রাসায়নিক সামগ্রী বেশি ছিল। এসিআই ও গোদরেজ কোম্পানির পণ্য বেশি ছিল।আগুনে বড় ধরনের ক্ষয়ক্ষতির হয়েছে।

যশোরের বেনাপোল স্থলবন্দরের ২৩ নম্বর গুদামে আজ রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে আগুন লাগে। আগুন লাগার পরপরই বেনাপোল ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। এরপরে ঝিকরগাছা, মনিরামপুর ও যশোর থেকে আরো কয়েকটি ইউনিট যোগ দেয়।

ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। পাশে বেনাপোল পোর্ট থানার একাংশ পুড়ে গেছে। ধারনা করা হচ্ছে কয়েক হাজার কোটি টাকার আমদানিকৃত পণ্য পুড়ে গেছে। বন্দর কর্তৃপক্ষের দাবি সর্ট সার্কিট থেকে এ আগুনের শুত্রপাত হয়েছে। তবে ব্যবসায়িদের দাবি বন্দর থেকে পণ্য চুরির ঘটনার পর এ আগুন ধরিয়ে দিয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ