জেলার খবর

ছিটমহলবাসী পেল জাতীয় পরিচয়পত্র-স্মার্টকার্ড

স্মার্ট কার্ড
স্মার্ট কার্ড

কুড়িগ্রামের বিলুপ্ত ছিটমহলের ভোটারদের মাঝে জাতীয় পরিচয়পত্র-স্মার্টকার্ড সোমবার বিতরণ শুরু হয়েছে।

সোমবার সকালে বিলুপ্ত ছিটমহল দাশিয়াছড়ায় প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমেদ স্মার্ট কার্ড বিতরণ কার্যকমের উদ্বোধন করেন।

দীর্ঘ ৬৮ বছরের বন্দিদশা থেকে মুক্ত হয়ে জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড হাতে পেয়ে খুশি বিলুপ্ত ছিটমহলের বাসিন্দারা।

এ পরিচয়পত্রের মাধ্যমে নাগরিক হিসেবে সবধরনের সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন তারা। ২৫ অক্টোবর পর্যন্ত জেলার অভ্যন্তরে বিলুপ্ত সব ছিটমহলের ভোটারদের স্মার্টকার্ড দেয়া হবে জানান সিইসি।

জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড হাতে পেয়ে খুশি বিলুপ্ত এ ছিটমহলের বাসিন্দারা।

এখন থেকে ভোটারধিকার প্রয়োগ, ব্যাংক হিসাব, চাকরির আবেদন, বিয়ে ও তালাক রেজিস্ট্রেশনসহ ২২টি সেবাখাতের সুবিধা এ কার্ডধারীরা নিতে পারবেন বলে জানান প্রধান নির্বাচন কমিশনার।

প্রাথমিকভাবে জেলার ফুলবাড়িয়া উপজেলায় ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হবে। যেখানে ৩টি ইউনিয়নের বিলুপ্ত ছিটমহলের বাসিন্দারা এ কার্ড পাবেন। প্রথম দিনে সদ্য ভোটার তালিকায় অর্ন্তভুক্ত হওয়া বিলুপ্ত ছিটমহলবাসীর ২১৯ জনসহ ৯৮৫ জনের মাঝে জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়। ২৫ অক্টোবর পর্যন্ত জেলার অভ্যন্তরে বিলুপ্ত অন্যান্য ছিটমহলের ভোটারদের মাঝে স্মার্টকার্ড বিতরণ করা হবে। এর মধ্য দিয়ে ৬৮ বছরের বন্দি জীবনের পর নাগরিকত্ব পাওয়া মানুষগুলো জাতীয় পরিচয়পত্র পাচ্ছেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ