চট্টগ্রামের পাথরঘাটায় সেইন্ট প্লাসিডস হাই স্কুলের মাঠের দেয়ালচাপায় বুধবার পথচারী বাবা-ছেলের মৃত্যু হয়েছে।
তারা হলেন- মাকসুদুল হক (৪২) ও তার ছেলে তৌসিফ নাহিদ (১০)।
কোতোয়ালি থানার এসআই গোলাম ফারুক সাংবাদিকদের বলেন, বেলা সাড়ে ১২টার দিকে সেইন্ট প্লাসিডস হাই স্কুলের মাঠের সংস্কারের জন্য এস্কক্যা ভেটর দিয়ে মাটি তোলা হচ্ছিল। যন্ত্রটির কম্পনে মাঠের পাশের দেয়াল ভেঙে পাশের রাস্তা দিয়ে হেঁটে যাওয়া বাবা-ছেলের ওপর পড়ে।
মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই পঙ্কজ বড়ুয়া বলেন, গুরুতর অবস্থায় তাদের চট্টগ্রাম মেডিকেলে কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন তাদের মৃত্যু হয়।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: