জেলার খবর

চট্টগ্রামে অবশেষে মারা গেল সেই নবজাতকটি

মারা গেল নবজাতক শিশুটি
মারা গেল নবজাতক শিশুটি

চট্টগ্রামে ‘মৃত’ বলে ঘোষণা করা নবজাতকটি বুধবার দুপুরে নগরের মেহেদীবাগের ম্যাক্স হাসপাতালের এনআইসিইউতে (নবজাতকদের নিবিড় পরিচর্যা কেন্দ্র) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

ম্যাক্স হাসপাতালের মহাব্যবস্থাপক রঞ্জন প্রসাদ দাশগুপ্ত সাংবাদিকদের বলেন বেলা দেড়টার দিকে নবজাতক শিশুটি মারা গেছে।

এদিকে, আজই জীবিত নবজাতককে ‘মৃত ঘোষণা’ করার ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি করেছে সিভিল সার্জন অফিস।

শিশু বিশেষজ্ঞ মো. শাহ আলমকে আহ্বায়ক করে কমিটির অন্য দুই সদস্য হলেন: ডেপুটি সিভিল সার্জন অজিত কুমার দে ও সিভিল সার্জন অফিসের প্রধান সহকারী এসএম সাহেদুল ইসলাম।

চট্টগ্রামের সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী বলেন, বিকেল ৩টা থেকে কমিটি কাজ শুরু করবে।

তিনি আরো বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে গঠিত কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

গত সোমবার দিবাগত রাত ১টার দিকে নগরের সিএসসিআর হাসপাতালে রিদোয়ানা কাউসার স্বাভাবিক প্রক্রিয়ায় এক নবজাতকের জন্ম দেন। জন্মের সঙ্গে সঙ্গে নবজাতকটিকে তখন সিএসসিআরের এনআইসিইউতে দেয়া হয়। সেখান থেকে রাত ৩টার দিকে মৃত ঘোষণা করে নবজাতকটিকে কেবিনে মায়ের কাছে নিয়ে আসা হয়। তার মৃত্যুর সনদও দেয়া হয় পরে মা রিদোয়ানা মোড়ানো কাপড় খুলে বাচ্চাটির নড়াচড়া দেখতে পান। পরে তাকে চাইল্ড কেয়ার হাসপাতাল নামের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ম্যাক্স হাসপাতালের এনআইসিইউতে ভর্তি করা হয়। ওই শিশুর বাবা-মা দুজনই সরকারি হাসপাতালের চিকিৎসক।

ওইদিনই জীবিত সন্তানকে মৃত ঘোষণার জন্য সিএসসিআরের নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে (এনআইসিইউ) কর্তব্যরত চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অবহেলার অভিযোগ তুলেন তারা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ