জেলার খবর

খাদিজার হামলাকারীকে দ্রুত বিচারের আওতায় আনা হবে: কামাল

আহত খাদিজা
আহত খাদিজা

সিলেট ছাত্রী খাদিজার হামলাকারীর যাতে দ্রুত বিচার হয় সে ব্যবস্থা নেয়া হবে –জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার দুপুরে পাবনার বেড়ায় নবনির্মিত মডেল থানার ভবন উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, অপরাধী যে দলের বা যত প্রভাবশালী হোক না কেন প্রধানমন্ত্রী কাউকে ছাড় দেন না।

এছাড়া জঙ্গিবাদ প্রতিরোধে জনগণের সহায়তায় দেশের পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, গুলশান হামলার পলাতক জঙ্গিসহ সবকিছুই আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারিতে রয়েছে।

কামাল বলেন, জঙ্গিরা এখন আর হঠাৎ করেই হত্যাকাণ্ডসহ কোনো ধরনের অপরাধ করতে পারবে না— জঙ্গিবাদ প্রতিরোধে জনগণের সহায়তায় দেশের পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ