হবিগঞ্জের মাধবপুরে ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন ধরার পর চারটি বগি লাইনচ্যূত হয়ে যায়। তা সন্ধ্যায় চলাচল শুরু হয়েছে।
আগুনের ইঞ্জিনের ব্যাপক ক্ষতি হয়েছে। দুর্ঘটনার পর থেকে সারাদেশের সঙ্গে সিলেটের রেলপথ যোগাযোগ বন্ধ ছিল। দুর্ঘটনার সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে বেশ কয়েকজন যাত্রী আহত হন।
পারাবত এক্সপ্রেস ট্রেনের চালক আবুল কালামকে উদ্ধৃত করে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, শুক্রবার সকাল ১০টার দিকে নোয়াপাড়া রেলস্টেশনের আউটার সিগনালের কাছে ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যূত হয়ে ইঞ্জিনে আগুন লাগে। পরে তা বগিতে ছড়িয়ে পড়ে। এসময় আতঙ্কিত যাত্রীরা হুড়োহুড়ি করে নামতে গিয়ে কয়েকজন আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এনেছে।
রেলওয়ে পুলিশের শ্রীমঙ্গল থানার শায়েস্তাগঞ্জ ফাঁড়ির ইনচার্জ মজিবুর রহমান বলেন, দুর্ঘটনার পর থেকে সারাদেশের সঙ্গে সিলেটের রেলপথ যোগাযোগ বন্ধ ছিল। বগি উদ্ধারের পর আবার চালু হয়েছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা আসাদুজ্জামান জানান, প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
তিনি আরো বলেন, আগুনে ইঞ্জিনে ব্যাপক ক্ষতি হয়েছে— এ ছাড়া চার বগির আংশিক ক্ষতি হয়েছে।
স্টেশন মাস্টার বলেন, ঘটনার পর আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন রওনা হয়েছে— চারটি বগি লাইনে তুলে সিলেটের সঙ্গে রেল যোগাযোগ চালু করতে তিন-চার ঘণ্টা সময় লাগতে পারে।