জেলার খবর

এ মুহূর্তে জাতীয় নির্বাচন আলোচনার বিষয় নয়: ইনু

হাসানুল হক ইনু
হাসানুল হক ইনু

দেশে এ মুহূর্তে জাতীয় নির্বাচন আলোচনার বিষয় নয়— এখন গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হলো দেশকে স্থায়ীভাবে জঙ্গি মুক্ত করা বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

শনিবার সকালে কুষ্টিয়ার পোড়াদহে ভারল স্কুল সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের তথ্য মন্ত্রী এসব কথা বলেন।

জাতীয় নির্বাচন নিয়ে হৈচৈ কারীদের উদ্দেশ্য ইনু বলেন, যারা জঙ্গি দমনের কাজ বাদ দিয়ে জাতীয় নির্বাচনের বিষয়টি সামনে নিয়ে আসতে চাচ্ছে, তারা জঙ্গি দমনের যুদ্ধটাকে ধামাচাপা দিতে চাচ্ছে।

জাসদ সভাপতি আরো বলেন, ‘হত্যাকারী যেমন অপরাধী, হত্যার পরিকল্পনাকারী, মদদদানকরীও একই অপরাধে অপরাধী।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হলেন সেই ভয়ঙ্কর নেত্রী, যিনি জঙ্গিদের সমর্থন করেন, আগুন যুদ্ধ করেন, মানুষ পুড়ান এবং জঙ্গি হামলার সরাসরি নেতৃত্বে দেন। সুতরাং মাঠে জঙ্গিদের যদি আমরা দমন করি, তাহলে জাতিকে জঙ্গির সঙ্গি ভয়ঙ্কর নেত্রী খালেদা জিয়াকে রাজনীতি থেকে বর্জন করার সিদ্ধান্ত নিতে হবে।’

এ সময় কেন্ত্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায়, মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী জালাল উদ্দিনসহ জাসদের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

এরপর মন্ত্রী মিরপুরে আরেকটি রাস্তা উন্নয়নের কাজ উদ্বোধন করে ভাড়লা মাধ্যমিক বিদ্যালয়ে জাসদের সমাবেশে যোগদান করেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ