জেলার খবর

নির্দেশ উপেক্ষা করে এসএসসির নির্বাচনী পরীক্ষা হচ্ছে কেনা প্রশ্নপত্রে

যশোর শিক্ষাবোর্ড
যশোর শিক্ষাবোর্ড

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ উপেক্ষা করে এবার যশোরে এসএসসির নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে কেনা প্রশ্নপত্রে।

নির্ধারিত সময়ের ১৫ দিন আগেই ১ অক্টোবর থেকে সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শুরু হয়েছে এ পরীক্ষা।

অভিযোগ উঠেছে, গাইড বইয়ের ব্যবসায়ীদের স্বার্থেই বোর্ডের প্রশ্নপত্র না নিয়ে শিক্ষক সমিতি কেনা প্রশ্নপত্রে নিচ্ছে এ পরীক্ষা। এছাড়া এই পরীক্ষা নেয়ার ক্ষেত্রে মানা হচ্ছে না নতুন নম্বর বিন্যাস ও সময় বণ্টন পদ্ধতিও।

আগামী ১৬ থেকে ৩১ অক্টোবরের মধ্যে মানবিক, বিজ্ঞান ও বাণিজ্য শাখার ২৫টির মধ্যে আটটি পত্রের প্রশ্ন যশোর শিক্ষাবোর্ডের প্রশ্ন ব্যাংক থেকে ডাউনলোড করে এসএসসি'র নির্বাচনী পরীক্ষা নেয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু তা উপেক্ষা করে ১ অক্টোবর থেকে গাইড বইয়ের ব্যবসায়ীদের কাছ থেকে কেনা প্রশ্নে পরীক্ষা নেয়া হচ্ছে যশোরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে।

অভিযোগ উঠেছে, শহরের প্রকাশকদের একটি সিন্ডিকেট শিক্ষক নেতাদের ম্যানেজ করে নতুন নতুন গাইড থেকে প্রশ্ন করিয়েছেন। গাইড বইয়ের ব্যবসায়ীদের স্বার্থেই এসব প্রশ্নে পরীক্ষা নেয়া হচ্ছে।

তবে এমন অভিযোগ অস্বীকার করে শিক্ষক নেতারা বলেন, সময় স্বল্পতার কারণেই ১৫ দিন আগে থেকে পরীক্ষা নেয়া হচ্ছে।

মন্ত্রণালয়ের নির্দেশ উপেক্ষা করে এসএসসির নির্বাচনী পরীক্ষা এভাবে নেয়ায় অভিযুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ