গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্প এলাকায় টাম্পাকো ফয়েলস কারখানা উদ্ধারকাজ সমাপ্ত ঘোষণা করে জেলা প্রশাসন।
সোমবার সাংবাদিকদের জেলা প্রশাসক এসএম আলম বলেন, আর কোনো মৃতদেহ পাওয়ার সম্ভাবনা নেই তাই উদ্ধার কাজ শেষ করা হয়েছে।
এর আগে গত ২৬ সেপ্টেম্বর হাইকোর্টের বিচারপতি এনায়েতুর রহিম ও আশিষ রঞ্জন দাশের দ্বৈত বেঞ্চমালিকের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দেয়।
তবে ক্ষতিপূরণ, আহতদের চিকিৎসা ও কারখানা মেরামতের জন্য টাকা উত্তোলন করা যাবে বলে আদেশে উল্লেখ করা হয়েছ।
এছাড়াও দুর্ঘটনায় হতাহত ব্যক্তিদের পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদানে কেন নির্দেশ দেয়া হবে না জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট।
উল্লেখ, গত ১০ সেপ্টেম্বর গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্পনগরী এলাকার টাম্পাকো কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় ৩৯ জনের মরদেহ উদ্ধার করা হয়।
টাম্পাকো দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে এবং তহবিল সংগ্রহে কারখানা মালিকের ব্যাংক হিসাব জব্দের অন্তর্বর্তীকালীন নির্দেশনা চেয়ে ১৯ সেপ্টেম্বর একটি রিট আবেদন করে ৩টি সংগঠন।