ফরিদপুরের ভাঙায় বাস ধাক্কায় নসিমনের দুই যাত্রী নিহত ও আহত হয়েছেন কমপক্ষে আরো দুই জন।
ভাঙা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি এজাজউদ্দিন বলেন, বুধবার সকাল ৯টার দিকে ভাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ঢাকা-বরিশাল মহাসড়কে মালিগ্রাম হাট থেকে পাট কিনে নসিমন যোগে বাবনাতলা বাজারে যাচ্ছিলেন কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ী। এসময় মাদারীপুরগামী হাকিম এন্টারপ্রাইজের একটি বাসের ধাক্কায় নসিমনটি উল্টে যায়। ঘটনাস্থলেই ফটিক ও কায়সার নামে দুজন মারা যান।
তাদের বাড়ি উপজেলার ঘারুয়া ইউনিয়নের শরিফাবাদ গ্রামের ফটিক মালো ও কায়সার শেখ।
তিনি বলেন, এ সময় সন্তোস পাল ও মনির হোসেন নামে আরো দুই নসিমনযাত্রী আহত হলে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি এজাজউদ্দিন বলেন, বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: