জেলার খবর

ইলিশ ধরায় ভোলাসহ চার জায়গায় ১৯ জেলের কারাদণ্ড

ইলিশ ধরায় ১৯ জেলের কারাদণ্ড
ইলিশ ধরায় ১৯ জেলের কারাদণ্ড

নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ মাছ ধরায় ভোলা, পটুয়াখালী ও গোপালগঞ্জে ৯ জেলেকে এক বছরের এবং লক্ষ্মীপুরে ১০ জেলের দুই বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

ভোলার ভাংতির খাল, রামদাসপুর ও খাল পয়েন্টে ইলিশ মাছ ধরার সময় ১১ জেলেকে আটক করে কোস্টগার্ড ও মৎস্য বিভাগের একটি দল। তাদের মধ্যে ছয় জনকে ভ্রাম্যমাণ আদালতের কাছে হস্তান্তর করা হলে প্রত্যেকের এক বছর করে কারাদণ্ড দেয়া হয়।

অন্য পাঁচজন শিশু হওয়ায় তাদের ছেড়ে দেয়া হয়েছে। পটুয়াখালীর তেতুলিয়া নদীতে ইলিশ ধরার অপরাধে দুই জেলের এক বছরের কারাদণ্ড এবং দুই জেলেকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। লক্ষ্মীপুরের মেঘনায় ১০ জেলের দুই বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ বিক্রির অপরাধে গোপালগঞ্জে এক মাছ ব্যবসায়ীকে এক বছরের কারাদণ্ড দেয়া হয়। আরেক ব্যবসায়ীকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ইলিশের প্রজনন মৌসুমে আজ-বুধবার থেকে টানা ২২দিন মাছ শিকার, সংরক্ষণ, পরিবহন ও বাজারজাত করা সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার।

এ সময়ে বেকার হয়ে পড়া উপকূলের কয়েক হাজার জেলে সরকারের কাছে দাবি জানিয়েছেন সহযোগিতার। এছাড়া ভারতীয় জেলেরা যেন এদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ ধরতে না পারে সে বিষয়ে প্রশাসনকে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন তারা।

পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার লতাচাপলী পয়েন্ট, রাঙ্গাবালি উপজেলার আন্ধার মানিক নদীর মোহনায় ও দশমিনা উপজেলার তেতুলিয়া নদীতে রয়েছে ইলিশের প্রজনন ক্ষেত্র। আজ থেকে ২ নভেম্বর পর্যন্ত এ ২২ দিন ইলিশ প্রজনন মৌসুম হওয়ায় সমুদ্র ও সব নদীতে মাছ ধরা, বেচা-কেনা, মজুদ, পরিবহন ও বাজারজাত করা সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার।

তবে উপকূলের জেলেদের দাবি, এ মৌসুমে কেবল মাছ ধরা পড়তে শুরু করেছে মাছের পেটে ডিম আসবে আরো কিছুদিন পর। কিন্তু এরইমধ্যে মাছ ধরা বন্ধ ঘোষণা করায় ক্ষতিগ্রস্ত হবেন তারা।

অন্যদিকে চলতি মৌসুমে ভারতীয় জেলেরা এ দেশের জলসীমায় অনুপ্রবেশ করে অবাধে মা ইলিশ ধরে নিয়ে যান বলে অভিযোগ জেলে ও মৎস্য ব্যবসায়ীদের।

তাই মা ইলিশ রক্ষায় আইন-শৃঙ্খলা বাহিনীর নজড়দারি বাড়ানোর দাবি জানিয়েছেন মহিপুর বন্দর মৎস্য আড়ৎ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র দাস।

ইলিশের প্রজনন মৌসুমে সফল করতে বিভিন্ন কর্মসূচির কথা জানান পটুয়াখালীর ভারপ্রাপ্ত জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. ইকবাল হোসেন

আর মৎস্য বিশেষজ্ঞ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিন, মৎস্য অনুষদ প্রফেসর ড. সুলতান মাহামুদ বলেন, ইলিশ রক্ষায় প্রজনন মৌসুমে মাছ ধরা বন্ধের সময়সীমা আরো বাড়ানো দরকার।

পটুয়াখালী জেলায় প্রায় ৫০ হাজার জেলে নদী ও সাগরে ইলিশ মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। দক্ষিণের এ জেলার ইলিশের রয়েছে ব্যাপক সুখ্যাতি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ