জেলার খবর

মেঘনায় নৌকা ডুবির দুইদিন পর চার ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

চার ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
চার ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নরসিংদীর রায়পুরায় মেঘনা নদীতে নৌকা ডুবে নিখোঁজ চার ব্যবসায়ীর মরদেহ বৃহস্পতিবার উদ্ধার করা হয়েছে।

তারা হলেন আনোয়ার ফারাজি (৪৫), আবদুল হক (৩৫), ফরিদ মিয়া (৪৫) ও খলিল মিয়া (৩৫)।

রায়পুরা থানার পরির্দশক (তদন্ত) মাজহারুল ইসলাম বলেন, সকাল ১০টার দিকে নীলাক্ষী চর এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

মেঘনা নদীর ভাটখোলা পয়েন্টে মঙ্গলবার সন্ধ্যায় ঝড়ো বাতাসে নৌকা ডুবে গেলে ১২টি গরুসহ চার ব্যবসায়ী নিখোঁজ হন।

নরসিংদী ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক কাজী নজমুজ্জামান বলেন, বুধবার সকাল থেকে ডুবুরি দল অভিযানে নামার পর বেলা ১২টার দিকে নৌকাটি উদ্ধার করা হলেও ব্যবসায়ীদের খুঁজে পায়নি পরে সন্ধ্যায় উদ্ধার কাজ স্থগিত করা হয়।

পরির্দশক মাজহারুল বলেন, বৃহস্পতিবার সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরুর কিছুক্ষণ পর নিখোঁজ চার জনের লাশ পায় নীলাক্ষী চর এলাকায় পাওয়া যায়।

তিনি বলেন, ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেহান উদ্দীনকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ