খুলনার রূপসা নদীতে সিমেন্টের কাঁচামাল নিয়ে ডুবে যাওয়া জাহাজটির উদ্ধারকাজ এখনো- বৃহস্পতিবার শুরু হয়নি।
ঘটনাস্থলটিকে শুধুমাত্র একটি বয়া'র দিয়ে ঝুঁকিপূর্ণ স্থান নির্ধারণ করা হয়েছে।
তবে এখনো চলাচলরত অন্যান্য নৌযানের জন্য স্থানটি ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বুধবার বিকেলে রূপসা নদীর জাবুসা এলাকায় ক্লিংকারবাহী একটি জাহাজ ডুবে যায়। জাহাজের মাস্টারসহ অন্যান্যরা সাঁতরে তীরে উঠেন। জাহাজটিতে ৭৬০ মেট্রিকটন ক্লিংকার ছিল। মংলার হারবাড়িয়া থেকে লবনচারা এলাকার একটি ফ্যাক্টরিতে যাচ্ছিল এটি। ফ্যাক্টরির ঘাটে ভেড়ার আগেই ডুবে যায় জাহাজটি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: