জেলার খবর

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের আশপাশের গ্রামে বিশুদ্ধ পানির সংকট

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র

বিদ্যুৎ উৎপাদন চালু রাখতে ভূ-গর্ভ থেকে পানি উত্তোলন করায় দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের আশপাশের ১১টি গ্রামে দেখা দিয়েছে বিশুদ্ধ পানির তীব্র সংকট।

বিদ্যুত কেন্দ্রের বর্জ্য মিশ্রিত দূষিত পানির প্রভাবে গ্রামবাসী আক্রান্ত হচ্ছেন বিভিন্ন ধরনের চর্মরোগে। তবে সংকট দূর করতে বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছে তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ।

গত ২০০৬ সালে দিনাজপুরের পাবর্তীপুরের বড়পুকুরিয়ায় কয়লা ভিত্তিক ২৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুত কেন্দ্র চালু করা হয়। কেন্দ্রটি সচল রাখতে গভীর পাম্প দিয়ে ভূগর্ভ থেকে পানি উত্তোলন করা হচ্ছে। এরফলে আশপাশের গ্রামগুলোতে দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট।

আন্দোলনের মুখে পল্লী উন্নয়ন কর্তৃপক্ষ পানি সরবারাহ করলেও তা প্রয়োজনের তুলনায় অনেক কম বলে জানিয়েছেন এলাকাবাসী।

আশপাশের পুকুর বা ডোবার মতো বিকল্প উপায়ের পানি ব্যবহারের কারণে অনেকেই চর্মরোগে আক্রান্ত হচ্ছে বলেও অভিযোগ স্থানীয়দের।

কৃষকরা জানিয়েছেন, তাপ বিদ্যুৎ কেন্দ্রের বর্জ্য মিশ্রিত পানি ক্যানেল দিয়ে মিশে তুলাই নদীর পানি দূষিত করছে।

দিনাজপুরের সিভিল সার্জন ডা. অমলেন্দু বিশ্বাস বলেন, এসব এলাকার পানি জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

ভূ-গর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ার বিষয়টি স্বীকার করেছে তাপ বিদ্যুত কেন্দ্রের সিনিয়র সহকারি পরিচালক হযরত আলী।

তবে এসব এলাকার পানি দূষিত নয় বলে দাবি করেন তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ