সরকারের সঙ্গে বৈঠকের পর চট্টগ্রাম বন্দরের প্রাইম মুভার-ট্রেইলর মালিক-শ্রমিকরা তাদের সাময়িক স্থগিত রাখা ধর্মঘট পুরোপুরি প্রত্যাহার করা নিয়েছেন।
বৃহস্পতিবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রাইম মুভার মালিক-শ্রমিক ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক আবু বকর সিদ্দিক সরকারের আশ্বাসে এ ধর্মঘট প্রত্যাহার করেন।
মহাসড়কে মোটরযানের অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণে বিভিন্ন স্টেক হোল্ডারদের নিয়ে গঠিত উচ্চ পর্যায়ের কমিটির সভা শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ধর্মঘট নয় আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করতে হবে।
এ সময় কমিটি ৩০ নভেম্বরের মধ্যে সব ট্রাকের বাম্পার ও এঙ্গেল অপসারণসহ বেশ কয়েকটি সিদ্ধান্ত নেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: