শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের পানবর গ্রামে বৃহস্পতিবার পাহাড় থেকে লোকালয়ে নেমে আসা বন্যহাতির আক্রমণে ৩ জন মারা গেছেন।
নিহতরা হলেন : গ্রামের ছুন্নত আলীর স্ত্রী আয়তন নেছা (৪৬), জহুরুল হক ওরফে কালা জহুরুল (৩৫) ও আব্দুল হাই।
ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সেলিম রেজা বলেন, সন্ধ্যার পর ৪০/৫০টি বন্যহাতির একটি দল পানবর এলাকায় এসে হানা দিয়ে তাণ্ডব চালায়। এক পর্যায়ে বন্যহাতির দল বাড়িঘরে তাণ্ডব চালাতে শুরু করলে প্রাণ ভয়ে দৌড়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে ওই ৩ জন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
বন্যহাতির আক্রমণে ওই এলাকার কয়েকটি ঘরবাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান ঝিনাইগাতী উপজেলার ইউএনও।
এর আগে গত ১ অক্টোবর পানবর এলাকায় বন্যহাতির আক্রমণে একজনের মৃত্যু হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: