জেলার খবর

নারায়ণগঞ্জে স্টিল মিলে বিস্ফোরণে ৪ শ্রমিক দগ্ধ

নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের ফতুল্লায় রাজধানী স্টিল মিল নামে একটি কারখানায় শুক্রবার লোহা গলাতে গিয়ে বিস্ফোরণে ৪ জন দগ্ধ হয়েছেন।

দগ্ধ শ্রমিকরা হলেন: কোহিনুর হক (৫৫), মনির হোসেন (৪৮), আব্দুল খালেক (৬৫) ও মোহাম্মদ নয়ন মিয়া (২৬)।

স্টিল মিলের সুপারভাইজার মেহেদি হাসান সাংবাদিকদের বলেন, সকালে কারখানায় লোহা গলানোর সময় হঠাৎ ফুলকি দিয়ে আগুন বের হলে ৪ জন শ্রমিক দগ্ধ হন। পরে তাদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল বলেন, দগ্ধদের মধ্যে খালেকের শরীরের ৬৫% পুড়ে যাওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক। এছাড়াও ফজলুলের ৫৫%, নয়নের ২৫% এবং মনিরের ৪৫% পুড়ে গেছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ