জেলার খবর

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

বন্দুকযুদ্ধ
বন্দুকযুদ্ধ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশের সঙ্গে বৃহস্পতিবার কথিত ‘বন্দুকযুদ্ধে’ সন্দেহভাজন এক ডাকাত নিহত হয়েছে।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, গ্রেপ্তারকৃত ডাকাত মানিককে নিয়ে রাতে সরাইল উপজেলার লম্বাহাটি গ্রামে অভিযানে যায়। সেখানে ওত পেতে থাকা ডাকাত দলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে।

পরে একপর্যায়ে মানিক গুলিবিদ্ধ হলে পুলিশ তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। এ সময় চিকিৎসক মানিককে মৃত ঘোষণা করেন।

বন্দুকযুদ্ধে মানিক ছাড়াও পুলিশের ৪ সদস্য আহত হন। আহত পুলিশ সদস্যদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

এর আগে বুধবার রাত ১১টার দিকে ডাকাতির প্রস্তুতির সময় মানিককে গ্রেপ্তার করে পুলিশ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ