জেলার খবর

দিনাজপুরে ট্রাক উল্টে ২ জনের মৃত্যু

দিনাজপুর
দিনাজপুর

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দলার দরগা এলাকায় শুক্রবার পাথরবোঝাই ট্রাক উল্টে ২ জন মারা গেছেন।

নিহতরা হলেন : কিশোরগঞ্জের ইটনা উপজেলার কালিপুর এলাকার আবদুল মান্নান (৩) ও শাজাহান আলী (২৬)।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, কিশোরগঞ্জ থেকে ২০ জন ইলিশ বিক্রেতা ঠাকুরগাঁওয়ে মাছ বিক্রি শেষে পাথরবোঝাই একটি ট্রাকে করে তারা টাঙ্গাইলের এলেঙ্গা যাচ্ছিলেন।

সকাল ১১টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের নবাবগঞ্জের মতিহারা পরানদিঘি এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি রাস্তার পাশের একটি ডোবায় উল্টে যায়। এ সময় পাথরচাপায় ঘটনাস্থলে মান্নান ও শাহজাহান মারা যান আর আহত হন আরো ৩ জন।

পরে এলাকাবাসির সহায়তায় মরদেহ ২টি নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এ ঘটনার পর থেকে ট্রাকের চালক ও সহকারী পলাতক।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ